গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে অনুব্রত! জুটবে কি আগাম জামিন? – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
বীরভূমের ইটভাটা থেকে ৩০ লক্ষ টাকা লুটের মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। এর আগে সিউড়ি জেলা আদালতে তাঁর আগাম জামিনের আর্জি খারিজ হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই তিনি হাই কোর্টে আবেদন করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে। একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত গরুপাচার মামলায় জেল খেটে জামিনে ফিরলেও তৃণমূলে তাঁর পুরনো দাপট হারান। পরবর্তীতে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরে যোগ দিয়ে বীরভূম জেলা সভাপতির পদ পেয়েছেন। নতুন এই রাজনৈতিক সমীকরণের মাঝেই ইটভাটা লুট মামলা তাঁর অস্বস্তি বাড়াল।
