বাংলায় ‘আয়ুষ্মান ভারত’: বয়স্কদের জন্য বড় সুখবর, জেনে নিন কারা পাবেন সুবিধা – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
অবশেষে পশ্চিমবঙ্গে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। রাজ্যের বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান শর্ত:
এই প্রকল্পের মূল সুবিধা কেবল ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য। তবে শুধু বয়সের শর্ত পূরণ করলেই হবে না, সুবিধা পাওয়ার ক্ষেত্রে ২০১১ সালের আর্থ-সামাজিক ও জাতিগত জনগণনার তথ্য এবং নির্দিষ্ট কিছু আর্থিক মাপকাঠিও কঠোরভাবে মেনে চলা হচ্ছে।
কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, নিচের শর্তগুলো থাকলে এই প্রকল্পের আওতায় আবেদন করা যাবে না:
- বয়স: ৭০ বছরের কম বয়সী নাগরিক।
- পারিবারিক অবস্থা: ২০১১ সালের জনগণনা অনুযায়ী ‘বঞ্চিত’ হিসেবে চিহ্নিত নয় এমন পরিবার।
- যানবাহন: নিজস্ব দু-চাকা বা চার-চাকা যানবাহন থাকা পরিবার।
- আর্থিক অবস্থা: মাসিক আয় ১০ হাজার টাকার বেশি অথবা কিষাণ ক্রেডিট কার্ডের সীমা ৫০ হাজার বা তার বেশি।
- চাষযোগ্য জমি: ৫ একরের বেশি জমি এবং ট্রাক্টর থাকা পরিবার।
- কর্মসংস্থান: সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং নির্দিষ্ট ১১টি পেশার বাইরে নিযুক্ত ব্যক্তিরা।
