ঘরের মেয়েকে জেতাতে মরিয়া ভবানীপুর, শেষবেলায় ৯ সভা করবেন মমতা!

ঘরের মেয়েকে জেতাতে মরিয়া ভবানীপুর, শেষবেলায় ৯ সভা করবেন মমতা!

নির্বাচনী প্রচারের শেষলগ্নে এসে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ এপ্রিল থেকে টানা চার দিন তিনি নিজের কেন্দ্রের আটটি ওয়ার্ডে ৯টি জনসভা ও একাধিক পদযাত্রায় অংশ নেবেন। প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যেই তৃণমূল এই নিবিড় প্রচারের নীল-নকশা তৈরি করেছে।

সম্প্রতি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কার্যালয়ে ভবানীপুরের কাউন্সিলরদের নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রচারসূচি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বড় এলাকাগুলোতে অধিক জনসংযোগের লক্ষ্যে দুটি করে পৃথক জনসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একদিকে প্রশাসনিক দায়িত্ব সামলানো এবং অন্যদিকে নিজের কেন্দ্রে ব্যক্তিগত প্রচারের মাধ্যমে বিরোধীদের চাপে রেখে দলের সাংগঠনিক ভিত্তি পোক্ত করাই তৃণমূলের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *