টিসিএসের ধর্মান্তরণ কাণ্ড: কাউকেই ছাড়বেন না মুখ্যমন্ত্রী ফড়নবিস!

টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) নাসিক কেন্দ্রে ৯ জন মহিলা কর্মীকে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে। সংস্থার কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মীর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে মহারাষ্ট্রের প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন বিষয়টিকে একটি বড় ধরনের ষড়ষন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস জানিয়েছেন, ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ন্যস্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অবৈধ ধর্মান্তরের ঘটনা রোধে সুপ্রিম কোর্টেও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্যতম অভিযুক্ত এইচআর কর্মী নিদা খান বর্তমানে পলাতক রয়েছেন এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আগাম জামিনের আবেদন করেছেন।
