নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল হুমায়ুন কবীরের দল!
April 18, 2026

আসন্ন বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কার মুখে পড়ল হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন দল জেইউপি। মানিকচক কেন্দ্রের প্রার্থী ও দলের রাজ্য সহ-সভাপতি তহিদুল ইসলাম আকস্মিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনের লড়াই থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন।
পদত্যাগের কারণ হিসেবে তহিদুল ইসলাম দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির সাথে গোপন আঁতাঁতের গুরুতর অভিযোগ তুলেছেন। দলের আদর্শগত বিচ্যুতি ও রাজনৈতিক অস্বচ্ছতার বিষয়টি সামনে এনে তিনি আর সংগঠনের সাথে যুক্ত থাকতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন। পদত্যাগের পাশাপাশি তিনি ভোটারদের কাছে লিফলেট বিলি করে তাকে ভোট না দেওয়ার জন্য সশরীরে অনুরোধ করবেন বলেও জানিয়েছেন। এই ঘটনায় মানিকচক এলাকায় দলের নির্বাচনী লড়াই গভীর সংকটে পড়েছে।
