ঘরে ঘরে কেন প্রয়োজন ‘হিট ওম্যান’! নারী সুরক্ষা নিয়ে মুখ খুললেন হুমা কুরেশি – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় নতুন ছবি ‘বেবি ডু ডাই ডু’-এর বিশেষ প্রদর্শনীতে এসে দর্শকদের ভালোবাসায় সিক্ত হলেন অভিনেত্রী হুমা কুরেশি ও প্রযোজক শাকিব সেলিম। অপরাধী দমনে ব্যস্ত ‘হিট ওম্যান’-এর চরিত্রে হুমার অভিনয় ও ভাই-বোনের রসায়ন ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ছবির সিকুয়েল তৈরির ইঙ্গিত দিয়ে শাকিব জানান, এমন সমর্থন পেলে তিনি অবশ্যই পরবর্তী পর্ব নিয়ে আসবেন। হুমা জানান, এই ছবিতে সংলাপহীন বোবা-কালা চরিত্রে অভিব্যক্তি দিয়ে ফুটিয়ে তোলা ছিল এক বড় চ্যালেঞ্জ, যা দর্শকের ভালোবাসায় সার্থক হয়েছে।
নারী নির্যাতন রোধে প্রতিটি ঘরে ‘হিট ওম্যান’ থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে হুমা ও শাকিব বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিয়েছেন। এদিকে এই আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ও। হুমার সঙ্গে ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে অভিনেত্রী জানান, পরমব্রতর পরিচালনায় কাজ করতে তার কোনো আপত্তি নেই। ছবির পরিবেশক শতদীপ সাহার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টিম ‘বেবি ডু ডাই ডু’ কলকাতার দর্শকদের এই স্বতঃস্ফূর্ত সাড়ায় মুগ্ধতা প্রকাশ করেন।
