ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার দুপুরের দিকে এটি অন্ধ্রপ্রদেশের নারসাপুর ও ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূলে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারও ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় থাকবে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *