চলন্ত ট্রেনে মধ্যরাতে অন্তঃসত্ত্বাকে গণশৌচালয়ে টেনে নিয়ে ধর্ষণ, আলিপুরদুয়ারে গ্রেপ্তার আসামের যুবক! – এবেলা

চলন্ত ট্রেনে মধ্যরাতে অন্তঃসত্ত্বাকে গণশৌচালয়ে টেনে নিয়ে ধর্ষণ, আলিপুরদুয়ারে গ্রেপ্তার অসমের যুবক! – এবেলা

এবেলা ডেস্কঃ

আলিপুরদুয়ার: রাতের চলন্ত ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠল। দিব্যাঙ্গদের সংরক্ষিত ফাঁকা কামরার সুযোগ নিয়ে এক অন্তঃসত্ত্বা আদিবাসী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেসে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আসামের বাসিন্দা গৌতম মণ্ডল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ (GRP)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিগৃহীতা নারী আলিপুরদুয়ারের শামুকতলা এলাকার বাসিন্দা। দিল্লিতে বোনের বাড়ি থেকে একা সিকিম-মহানন্দা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তিনি। ট্রেনটি হাসিমারা স্টেশনে পৌঁছানোর পর ওই কামরার বাকি সব যাত্রী নেমে যান। কামরাটি ফাঁকা হয়ে যাওয়ার সুযোগ নিয়ে অভিযুক্ত গৌতম মণ্ডল ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতে শুরু করে। অভিযোগ, এরপর জোর করে তাকে শৌচালয়ে টেনে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়।

পরবর্তী স্টেশন আলিপুরদুয়ার জংশনে ট্রেনটি থামলে চিৎকার-চেঁচামেচি শুনে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার করা নিগৃহীতা গৃহবধূকে সঙ্গে সঙ্গেই আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বিছানায় শুয়ে ক্ষোভ ও আতঙ্কের কণ্ঠে নিগৃহীতা জানান, “হাসিমারাতে সব যাত্রী নেমে যাওয়ার পর আমাকে একা পেয়ে ছেলেটি টয়লেটের দিকে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। আমি ওর কঠোরতম শাস্তি চাই।”

ধৃত গৌতম মণ্ডলকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। রেল পুলিশের সুপার (SRP) ইন্দ্রবদন ঝা জানান, নির্দিষ্ট ধারায় মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষী যাতে উপযুক্ত শাস্তি পায় তা নিশ্চিত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *