চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা! জেন জির এই অদ্ভুত কাণ্ডে হতবাক নিয়োগকর্তারা? – এবেলা

চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা! জেন জির এই অদ্ভুত কাণ্ডে হতবাক নিয়োগকর্তারা? – এবেলা

এবেলা ডেস্কঃ

চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মার হাজির হওয়ার প্রবণতা বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা গিয়েছে প্রায় ৭৭ শতাংশ তরুণ চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ের সময় বাবা-মাকে সঙ্গে রাখেন। শুধু তাই নয়, এদের মধ্যে ৩০ শতাংশ অভিভাবক সন্তানের হয়ে সরাসরি প্রশ্নের উত্তর দেন এবং ২৭ শতাংশ বেতন কিংবা সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। করোনাকালীন ঘরবন্দি জীবন এবং অনলাইন পড়াশোনার কারণে জেন জি প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে সামাজিক দক্ষতার অভাব ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, যা এই অস্বাভাবিক নির্ভরতার প্রধান কারণ।

এমন পরিস্থিতি দেখে পেশাদার নিয়োগকর্তারা যথেষ্ট উদ্বিগ্ন। বিশেষজ্ঞদের মতে, শৈশবের সামাজিক বিচ্ছিন্নতা এবং অতিরিক্ত সুরক্ষামূলক লালন-পালন তরুণ প্রজন্মের এই মানসিকতার জন্য দায়ী। এর ফলে কর্মক্ষেত্রে তরুণদের পেশাদারিত্ব এবং আত্মনির্ভরশীলতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। ফলস্বরূপ, নিয়োগকর্তারা অল্পবয়সীদের তুলনায় অভিজ্ঞ প্রার্থীদেরই বেশি প্রাধান্য দিচ্ছেন। জেন জি প্রজন্মকে দ্রুত এই নির্ভরতা কাটিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *