চিন-পাক জুটির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের হুঙ্কার! ভারতের মাস্টারস্ট্রোক ১১৪ রাফাল ও এএমসিএ – এবেলা

চিন-পাক জুটির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের হুঙ্কার! ভারতের মাস্টারস্ট্রোক ১১৪ রাফাল ও এএমসিএ – এবেলা

এবেলা ডেস্কঃ

চিন ও পাকিস্তানের যৌথ সামরিক প্রস্তুতি এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্জনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংহ। তবে তিনি স্পষ্ট করেছেন যে, কেবল আধুনিক যুদ্ধবিমান হাতে থাকলেই যুদ্ধের ফল নির্ধারিত হয় না; বরং বিমানগুলোকে অন্যান্য অস্ত্র ও নজরদারি ব্যবস্থার সঙ্গে সুচারুভাবে যুক্ত করাই আসল চাবিকাঠি। এই ক্ষেত্রে পাকিস্তান এখনও পিছিয়ে রয়েছে বলে তাঁর ইঙ্গিত। ভারতের হাতে ইতিমধ্যেই এই ধরনের হুমকির মোকাবিলা করার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে, যা দেশের কৌশলগত নিরাপত্তাকে মজবুত রাখে।

এই চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘এএমসিএ’ প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার পথে হাঁটছে ভারত। চলতি আর্থিক বছরের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার আনুমানিক মূল্য ৩.২৫ লক্ষ কোটি টাকা। বর্তমানে বায়ুসেনার স্কোয়াড্রনের ঘাটতি পূরণে রাফাল, তেজস এবং এআই-নির্ভর প্রযুক্তির ওপর জোর দিয়ে আকাশে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে বদ্ধপরিকর ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *