চেনাব নদীতে ভারতের মাস্টার প্ল্যান, পাকিস্তানের বুকে কাঁপন ধরাচ্ছে ‘লিঙ্ক-৩ প্রজেক্ট’ – এবেলা

চেনাব নদীতে ভারতের মাস্টার প্ল্যান, পাকিস্তানের বুকে কাঁপন ধরাচ্ছে ‘লিঙ্ক-৩ প্রজেক্ট’ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তাল উত্তরের জলপথ নিয়ে ভারতের নতুন মাস্টার প্ল্যান কাঁপছে পাকিস্তান!

হিমাচল প্রদেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে ভারত গ্রহণ করেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রকল্প। ‘লিংক-৩ প্রজেক্ট’ বা চেনাব-বিয়াস লিংক টানেল নামের এই প্রকল্পের মাধ্যমে চেনাব নদীর বাড়তি জলকে বিয়াস নদী অববাহিকায় সরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। ২৬ দশমিক ২ বিলিয়ন রুপি ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি ভারতের কৃষি ও বিদ্যুৎ খাতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের কৌশল ও পাকিস্তানের উদ্বেগ

প্রকল্পটি চালু হলে প্রতি বছর প্রায় ১ দশমিক ৯ মিলিয়ন একর ফুট জল পাকিস্তানের দিকে না গিয়ে ভারতের বিয়াস নদী ব্যবস্থায় যুক্ত হবে। এই বিশাল পরিমাণ জল সরিয়ে নেওয়ার ফলে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে জলসংকটের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। প্রকল্প ঘোষণার পর থেকেই পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভারতের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তাদের দাবি, ভারত জলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা তাদের দেশের কোটি কোটি মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিষয়ে পাকিস্তান আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছে।

সিন্ধু জল চুক্তির পরিসরে ভারতের অবস্থান

অন্যদিকে, ভারত বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তির আওতায় থেকে ভারত তার প্রাপ্য অধিকারটুকু ব্যবহার করছে। ভারত সরকার জানিয়েছে, তারা কেবল বর্ষাকালে যে জল বর্জ্য হিসেবে সমুদ্রে চলে যেত, সেই বাড়তি জলই পরিকল্পিতভাবে ব্যবহার করছে। সীমান্ত এলাকায় ভারতের পরিকাঠামো উন্নয়নের কাজ কোনোভাবেই চুক্তির পরিপন্থী নয় এবং নিজেদের ভূখণ্ডে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পূর্ণ আইনি স্বাধীনতা ভারতের রয়েছে। মূলত, উরি ও পুলওয়ামা পরবর্তী সময়ে ভারতের কঠোর জলনীতির ধারাবাহিক প্রতিফলনই এই নতুন প্রকল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *