ছবি থেকে সরছে জেমিনির লোগো! জেনে নিন গুগলের এই নতুন এআই ফিচার চালুর নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ
গুগল জেমিনির (Google Gemini AI) সাহায্যে ছবি এডিট করার ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ঘোষণা দিল গুগল। এখন থেকে এআই দিয়ে এডিটেড ছবিতে আর কোনো দৃশ্যমান লোগো বা ওয়াটারমার্ক থাকবে না। ফলে জেমিনির সাহায্যে কোনো ছবির পরিবর্তন বা কালার কারেকশন করা হলে খালি চোখে তা এআই-জেনারেটেড বলে বোঝার উপায় থাকবে না।
ছবি থেকে দৃশ্যমান লোগো সরে গেলেও এর ডিজিটাল নিরাপত্তা ও সত্যতা বজায় থাকবে। এতে ‘SynthID’ ওয়াটারমার্ক এবং ‘C2PA’ মেটাডাটা যুক্ত থাকবে, যার ফলে বিশেষ কারিগরি পরীক্ষার মাধ্যমে ছবিটি যে এআই দিয়ে তৈরি তা যাচাই করা সম্ভব হবে।
গুগলের ভাইস প্রেসিডেন্ট জোশ উডওয়ার্ড জানান, এই সুবিধাটি ন্যানো ব্যানানা (Nano Banana), ওমনি (Omni) এবং লিরিয়া (Lyria) মডেলে পাওয়া যাবে। এটি সম্পূর্ণ একটি ঐচ্ছিক (Optional) ফিচার। বিশেষ করে পেশাদার কন্টেন্ট ক্রিয়েটরদের কাজকে আরও নান্দনিক ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কীভাবে ওয়াটারমার্ক বন্ধ করবেন?
- জেমিনি অ্যাপের Settings-এ যান।
- সেখানে থাকা Media Watermark অপশনটি খুঁজে বের করুন।
- অপশনটি Off বা বন্ধ করে দিলেই ছবিতে আর জেমিনির লোগো দেখা যাবে না।
