ছুটির দিনে ফের দুর্যোগের মেঘ! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা জারি, কোন কোন জেলা ভিজবে? – এবেলা

ছুটির দিনে ফের দুর্যোগের মেঘ! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা জারি, কোন কোন জেলা ভিজবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং খাস কলকাতায় সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিও বজায় থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দু’জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের এই সতর্কবার্তার জেরে ছুটির দিনের সাধারণ জনজীবন ও যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *