ছোটপর্দায় ফিরলেন শ্রীময়ী চট্টরাজ, স্টার জলসার নতুন ধারাবাহিকে বিশেষ চরিত্রে

দ্বিতীয়বার মা হওয়ার পর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আদরের নৌকো’-তে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। তিনি ‘মাধুরী’ চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা নিয়ে অভিনেত্রী এখনই কিছু জানাননি।
নিজের নতুন কাজের খবর সমাজমাধ্যমে শেয়ার করে শ্রীময়ী জানিয়েছেন, প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। নতুন লুক ও চরিত্রের জন্য তিনি উচ্ছ্বসিত। দীর্ঘ সময় টেলিভিশনে কাজ করলেও এই চরিত্রটি তাঁর কাছে অন্যরকম বলে জানিয়েছেন তিনি।
‘আদরের নৌকো’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন অর্কোপ্রভ রায়। তাঁর বিপরীতে অভিনয় করছেন শিরিন পাল। জিৎ সুন্দর, দেবজ্যোতি রায় চৌধুরী সহ আরও অনেকে এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। সৃজিত রায়ের পরিচালনায় ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর সেই স্লটেই শুরু হয়েছে এই নতুন যাত্রা।
