জনগণনায় মহিলাদের জন্য বিশেষ প্রশ্ন! তালিকা দেখে এখনই প্রস্তুত রাখুন প্রয়োজনীয় তথ্য – এবেলা

জনগণনায় মহিলাদের জন্য বিশেষ প্রশ্ন! তালিকা দেখে এখনই প্রস্তুত রাখুন প্রয়োজনীয় তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

সামনে আসতে চলেছে আসন্ন জনগণনার ডিজিটাল এনুমারেশনের পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে সার্বিক খতিয়ানের জন্য মোট ৪০টি তথ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নির্দিষ্ট যোগ্যতানুযায়ী মহিলাদের সন্তান সংক্রান্ত তিনটি বিশেষ প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে রয়েছে বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা, জীবনে মোট জন্ম দেওয়া সন্তানের সংখ্যা এবং বিগত এক বছরে কতজন সন্তান জন্মেছে তার তথ্য। দেশের জনসংখ্যা, সঠিক জন্মহার ও প্রজনন সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া পরিবারের তথ্যসংগ্রহের সুবিধার্থে ব্যক্তির নাম, বয়স, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত ও ডিজিটাল সাক্ষরতা, অর্থনৈতিক কর্মকাণ্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ডের মতো একাধিক প্রাতিষ্ঠানিক নথির তথ্যও নথিবদ্ধ করা হবে। উল্লেখ্য, সেল্ফ এনুমারেশনের কাজে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে বলে দাবি করা হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে মূল তথ্য সংগ্রাহকেরা কাজ চালাবেন এবং ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া শুরু হবে। মূলত দেশের সঠিক জনসংখ্যা, তাদের ভৌগোলিক অবস্থান ও জীবনযাত্রার মান পরিমাপ করে ভবিষ্যৎ সরকারি পরিকল্পনাকে রূপ দিতেই এই বিশদ জনগণনা পরিচালনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *