হাঁটু ও হিপ রিপ্লেসমেন্ট এখন পুরোপুরি বিনামূল্যে, রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা! – এবেলা

হাঁটু ও হিপ রিপ্লেসমেন্ট এখন পুরোপুরি বিনামূল্যে, রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা! – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হলো আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ১৬ অগাস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের সূচনা করেন। নতুন এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রায় ছয় কোটি মানুষ এখন থেকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। ১৯৫০ ধরনের জটিল রোগের চিকিৎসার পাশাপাশি হাঁটু ও হিপ রিপ্লেসমেন্টের মতো ব্যয়বহুল অস্ত্রোপচারের সুবিধাও মিলবে এই প্রকল্পের আওতায়। এছাড়া, ৭০ বছর ও তার বেশি বয়সের সকল প্রবীণ নাগরিককে এই সুরক্ষার বিশেষ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ করল।

এই প্রকল্পের পাশাপাশি, তালিকার বাইরে থাকা আরও ৮০ লক্ষ পরিবারের জন্য চালু করা হয়েছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’। নতুন এই ব্যবস্থার ফলে রাজ্যের প্রায় ১৮৮৭টি সরকারি-বেসরকারি হাসপাতালের পাশাপাশি দেশজুড়ে প্রায় ৩৮ হাজার নথিভুক্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ মানুষ। আগের প্রকল্পের সীমাবদ্ধতা কাটিয়ে চিকিৎসা পরিষেবাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে সাধারণের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *