জানেন কি রসগোল্লার আসল ইংরেজি নাম কী? ৯৯% বাঙালিই ভুল বলেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো রসগোল্লা। জন্মদিন থেকে শুরু করে যেকোনো শুভ অনুষ্ঠান, এই মিষ্টি ছাড়া বাঙালির উৎসব যেন আসাম্পূর্ণ। ১৮৬৮ সালে কলকাতার বাগবাজারে নবীনচন্দ্র দাস প্রথম ছানা ও চিনির রসে এই সুস্বাদু মিষ্টি তৈরি করেন। ছানার তৈরি নরম ও রসে টইটম্বুর এই মিষ্টান্ন আজ দেশ পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমানভাবে সমাদৃত। এর ঐতিহাসিক গুরুত্ব ও স্বকীয়তা বজায় রাখতে ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার বাংলার রসগোল্লার জন্য জিআই ট্যাগ স্বীকৃতি অর্জন করে।
তবে বাঙালির প্রিয় এই ঐতিহ্যবাহী মিষ্টির কোনো একক আক্ষরিক ইংরেজি নাম নেই। আন্তর্জাতিক ফুড ব্লগ বা ডিকশনারিতে এটিকে বোঝাতে “Syrupy Cheese Ball” বা “Spongy Cottage Cheese Ball in Sugar Syrup” শব্দগুলো ব্যবহার করা হয়। মূলত এটি ছানা দিয়ে তৈরি হলেও বিশ্বজুড়ে এর আসল পরিচয় ‘রসগোল্লা’ নামেই। বিদেশি রেস্তোরাঁয় বা ভিনদেশি বন্ধুদের কাছে এটি পরিচিত করাতে এই ইংরেজি প্রতিশব্দ ব্যবহার করা হলেও, বাঙালির হৃদয়ে এটি চিরকাল তার আপন নামেই অমর হয়ে থাকবে।
