জ্ঞানেশকে এড়িয়েই ক্যাবিনেট সচিবকে চিঠি! দুই নির্বাচন কমিশনারের পদক্ষেপে তোলপাড় – এবেলা

জ্ঞানেশকে এড়িয়েই ক্যাবিনেট সচিবকে চিঠি! দুই নির্বাচন কমিশনারের পদক্ষেপে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সম্পূর্ণ এড়িয়ে গত ২৯ জুলাই সরাসরি ক্যাবিনেট সচিবের কাছে চিঠি পাঠিয়েছিলেন দুই সহকারী নির্বাচন কমিশনার— সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। ‘রাইট টু ইনফরমেশন’ বা তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, গত ৩০ জুলাই চিঠিগুলি নথিভুক্ত হওয়ার পর ৫ আগস্টের মধ্যে তা মন্ত্রিপরিষদের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

মনে করা হচ্ছে, ২৮ জুলাই জারি করা কাজের বণ্টন সংক্রান্ত একটি বিতর্কিত আদেশের প্রতিবাদেই এই নজিরবিহীন পদক্ষেপ করেছিলেন দুই কমিশনার। যদিও নির্বাচন কমিশন পরবর্তীতে এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করে, ওই চিঠিগুলির সঙ্গে কমিশনের নীতিগত বিষয় বা আইটি বিভাগের কোনো সম্পর্ক ছিল না। বরং তা ছিল কমিশনেরই একজন কর্মকর্তার কাজের পুনর্বণ্টন সম্পর্কিত। বর্তমানে ক্যাবিনেট সচিবালয়ের কাছে থাকা ১৪ পৃষ্ঠার এই নথিপত্র এবং চিঠির আসল বিষয়বস্তু জানতে এখন পরবর্তী আইনি প্রক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *