টাকা নিয়ে চাকরির টোপ! এবার অভিষেকের পিএ সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিল গড়বেতা থানা – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরির নামে মোটা অংকের টাকা তোলার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা নানান প্রতারণা ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল গড়বেতা থানা। জমি দুর্নীতিসহ একাধিক মামলায় নাম জড়ানো সুমিত রায়কে ইতিপূর্বে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল মেদিনীপুর আদালত। সেই নির্দেশকে কার্যকর করতেই বুধবার কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে তাঁকে গড়বেতা থানায় নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে ‘শোন অ্যারেস্ট’ করা হয়।
এই চক্রের মূল শেকড় এবং অন্যান্য তথ্য অনুসন্ধান করতে সুমিতকে ১২ দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। তবে বিচারক শেষ পর্যন্ত ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছেন। ফলে আগামী এক সপ্তাহ টানা পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে তাঁকে। সুপ্রিম কোর্ট তাঁর রক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকেই তদন্তকারী সংস্থা সিআইডি ও পুলিশ সক্রিয় হয়। এর আগেই তাঁর বাড়ি থেকে একাধিক বিস্ফোরক নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
