ট্রাম্পকে নিয়ে ইরানের তীব্র কটাক্ষ, উটের তুলনা দিয়ে কী বোঝালেন তারা!
April 17, 2026

ইরান ও আমেরিকার মধ্যকার পারমাণবিক সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা কাটেনি। ইরান স্পষ্ট করেছে যে, আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং ইউরেনিয়াম বা পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয়ে আমেরিকার কাছে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি।
ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস জানিয়েছে, আলোচনার প্রকৃত অগ্রগতি পুরোপুরি নির্ভর করছে আমেরিকার পক্ষ থেকে ইরানের শর্তাবলি মেনে নেওয়ার ওপর। উভয় দেশের দাবি ও পাল্টা দাবির মধ্যে বিস্তর দূরত্ব থাকায় এই আলোচনা প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়ে গেছে।
