ট্রাম্পের এই হাল হতো না, জ্ঞানেশ কুমার থাকলে কি অন্যরকম হতো ফল?

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিরোধীদের, পাল্টা জবাব কমিশনের
নিজস্ব প্রতিবেদন: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং এসআইআর (SIR) প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে বিরোধী দলগুলি। শাসক দল বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই তিনি কাজ করছেন বলে অভিযোগ বিরোধী শিবিরের। সেই সঙ্গে ২০২৩ সালে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইনে যে সংশোধন আনা হয়েছিল, তা বাতিলেরও দাবি তুলেছেন বিরোধীরা।
বিরোধীদের এই অভিযোগ অবশ্য সম্পূর্ণ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে পেশ করা জবাবে কমিশন জানিয়েছে, তাদের যাবতীয় সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতেই নেওয়া হয়েছে। বিরোধীদের আনা অভিযোগগুলি ভিত্তিহীন বলেও দাবি করেছে কমিশন।
কমিশনের এই সাফাই মানতে নারাজ বিরোধী দলগুলি। প্রতিবাদ স্বরূপ জ্ঞানেশ কুমারের প্রতীকী ইমপিচমেন্ট করতে ‘মক পার্লামেন্ট’ বা কৃত্রিম সংসদ অধিবেশনের আয়োজন করেছে তারা। এরই অঙ্গ হিসেবে গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে একটি বিশাল জনসমাবেশ করা হয়। ওই কর্মসূচিতে সরাসরি অংশ না নিলেও, বিরোধীদের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
