মণিপুরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী লড়াই, ঝরল ৩ জনের প্রাণ!

মণিপুরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী লড়াই, ঝরল ৩ জনের প্রাণ!

 

মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ইম্ফল: মণিপুরে ফের নতুন করে অশান্তির ঘটনা ঘটেছে। বুধবার সকালে রাজ্যের নোনে জেলায় নাগাদের দুটি বিবদমান গোষ্ঠীর মধ্যে তীব্র গুলির লড়াইয়ে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চার জন গুরুতর জখম হয়েছেন বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে নোনে জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কয়েক ঘণ্টা পর ইম্ফল-উখরুল রোডে ফের সন্ত্রাসের ছবি দেখা যায়। সশস্ত্র জঙ্গিরা ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বাস ও পণ্যবাহী একাধিক গাড়িতে এলোপাথাড়ি গুলি চালায়। তবে ভাগ্যের জোরে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় ওই রুটে যাতায়াতকারী যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়েই নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠীকে এই হামলার দায় স্বীকার করতে দেখা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *