ট্রাম্পের এক ফোনেই বাজিমাত! লাল কার্ড দেখেও বিশ্বকাপে খেলবেন মার্কিন তারকা – এবেলা

ট্রাম্পের এক ফোনেই বাজিমাত! লাল কার্ড দেখেও বিশ্বকাপে খেলবেন মার্কিন তারকা – এবেলা

এবেলা ডেস্কঃ

আলজেরিয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখে বেলজিয়ামের বিপক্ষে প্রি-কোয়ার্টার ফাইনালে সাসপেন্ড হওয়ার কথা ছিল মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বলোগানের। কিন্তু এক অভূতপূর্ব সিদ্ধান্তে ফিফা তাঁর সেই শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছে। ফলে আগামী ম্যাচে খেলতে তাঁর আর কোনো বাধা নেই।

শোনা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ফোনেই এই ভোলবদল করেছে ফিফা। ট্রাম্প নিজেও এক টুইট বার্তায় ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই আকস্মিক সিদ্ধান্তে ভ্রুক্ষেপ করছে না প্রতিপক্ষ বেলজিয়াম। সিয়াটলে আশি হাজার দর্শকের সামনে নিজেদের খেলাতেই ফোকাস করতে চান লুকাকুরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *