ট্রাম্প-মোদীকে টেক্কা: বছরে ২৬ কোটির বেশি বেতন, বিশ্বের সবচেয়ে মহার্ঘ প্রধানমন্ত্রী কে? – এবেলা

ট্রাম্প-মোদীকে টেক্কা: বছরে ২৬ কোটির বেশি বেতন, বিশ্বের সবচেয়ে মহার্ঘ প্রধানমন্ত্রী কে? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব রাজনীতির আঙিনায় শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে আমেরিকা কিংবা ইউরোপের পরাশক্তিগুলোর নাম। ফলে তাঁদের বেতনই সবচেয়ে বেশি হবে—এমনটাই ধরে নেন সাধারণ মানুষ। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো হেভিওয়েট নেতাদের পেছনে ফেলে সরকারি বেতনের বিচারে শীর্ষে উঠে এসেছেন এশিয়ার ক্ষুদ্র কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দেশ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

বিশ্বের শীর্ষ ৫ সর্বোচ্চ বেতনপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান:

  • ১. লরেন্স ওং (প্রধানমন্ত্রী, সিঙ্গাপুর): আয়ের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। আগামী ১৫ অক্টোবর থেকে তাঁর বার্ষিক বেতন হতে চলেছে ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (প্রায় ২.৮৫ মিলিয়ন মার্কিন ডলার)। ভারতীয় মুদ্রায় যা বছরে ২৬ কোটি টাকারও বেশি।
  • ২. জন লি কা চিউ (চিফ এক্সিকিউটিভ, হংকং): বেতনের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন হংকংয়ের এই শীর্ষ কর্মকর্তা। তাঁর বার্ষিক আয় ৭,১৯,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)।
  • ৩. প্রেসিডেন্ট (সুইজারল্যান্ড): সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের বার্ষিক সরকারি বেতন ৬,০৬,০০০ মার্কিন ডলার। (দেশটির রাজনৈতিক নিয়ম অনুযায়ী ৭ সদস্যের ফেডারেল কাউন্সিল থেকে প্রতি বছর ঘুরেফিরে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন)।
  • ৪. ডোনাল্ড ট্রাম্প (প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র): তালিকায় ৪ নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাঁর অফিশিয়াল বার্ষিক বেতন ৪,০০,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার কাছাকাছি)। তবে সরকারি বেতনে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত সম্পদের বিচারে ট্রাম্প সবার ওপরে—ফর্বসের তথ্য অনুযায়ী যা প্রায় ৭ বিলিয়ন ডলার।
  • ৫. নরেন্দ্র মোদী (প্রধানমন্ত্রী, ভারত): বিশ্বমঞ্চে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদীর সরকারি বেতন প্রথম সারির বিশ্বনেতাদের তুলনায় বেশ কম। ভাতা মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন প্রায় ২০ লাখ টাকা (মাসিক আয় প্রায় ১.৬৬ লাখ টাকা)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *