ডিএ মেটাতে ৮,১০৩ কোটি খরচের হিসাব রাজ্যের! সুপ্রিম কোর্টে তৃতীয় রিপোর্ট ঘিরে নতুন করে বাড়ল ক্ষোভ? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত গ্রান্ট-ইন-এইড বা অনুদানপ্রাপ্ত কর্মীদের বাদ দিয়ে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ বাবদ মোট ৮,১০৩ কোটি টাকা খরচ হয়েছে বলে জানানো হয়েছে। তবে রাজ্যের পেশ করা এই হিসাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মী সংগঠনগুলি।
মামলাকারী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এর আগে আদালত ও শুনানিতে যে হিসাব দেওয়া হয়েছিল, তার সঙ্গে বর্তমান রিপোর্টের কোনো মিল নেই। সর্বভারতীয় মূল্যসূচক মেনে ডিএ প্রদান এবং অনুদানভুক্ত কর্মীদের বিষয়টি সঠিকভাবে বিবেচনা করা হয়নি বলে দাবি করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানির আগে এই হিসাব নিয়ে কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী ১৪ ডিসেম্বর কলকাতার নজরদারি কমিটিতে বিষয়টি তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
