ডিজে মন্তব্যে বিপাকে অভিষেক! উস্কানি ও অশান্তি ছড়ানোর অভিযোগে শিলিগুড়িতে দায়ের মামলা – এবেলা

ডিজে মন্তব্যে বিপাকে অভিষেক! উস্কানি ও অশান্তি ছড়ানোর অভিযোগে শিলিগুড়িতে দায়ের মামলা – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ি: নির্বাচনী প্রচারের রেশ কাটতে না কাটতেই এবার আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি শহরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় সিংহল নামে এক স্থানীয় ব্যবসায়ী এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উস্কানিমূলক মন্তব্য (ডিজে মন্তব্য) করেছিলেন, তা অত্যন্ত আপত্তিকর। এই ধরণের বক্তব্য সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

অভিযোগকারী ব্যবসায়ী আরও স্পষ্ট করেছেন যে, তৃণমূল সাংসদের ওই নির্দিষ্ট মন্তব্যটি সাধারণ জনমনে তীব্র উত্তেজনা ছড়াতে পারে এবং এর ফলে এলাকার সামাজিক সম্প্রীতির উপর বড়সড় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। লোকসভা ভোটের পর উত্তরবঙ্গে অভিষেকের বিরুদ্ধে এই সাইবার থানার অভিযোগকে ঘিরে চাপানউতোর শুরু হয়েছে ঘাসফুল ও গেরুয়া শিবিরের মধ্যে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *