ডিভোর্সের মামলা করতেই কোটিপতির ‘খালি পকেট’, খাবি লেমের বুদ্ধিতে কুপোকাত স্ত্রী!

ডিভোর্সের মামলা করতেই কোটিপতির ‘খালি পকেট’, খাবি লেমের বুদ্ধিতে কুপোকাত স্ত্রী!

টিকটক সেনসেশন খাবি লেম তার ব্যক্তিগত জীবনের বড় এক সংকট মোকাবিলায় অভিনব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বিবাহবিচ্ছেদের মামলায় স্ত্রীর বিশাল অঙ্কের সম্পত্তির দাবি নস্যাৎ করতে তিনি এক কৌশলী আইনি পদক্ষেপ নিয়েছেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেনেগালিজ বংশোদ্ভূত এই ইতালীয় তারকা তার আয়ের অর্থে কেনা বিলাসবহুল গাড়ি, বাংলোসহ যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ নিজের নামে না রেখে সুকৌশলে তার বাবার নামে নিবন্ধিত করে রেখেছেন।

আদালতের নথি অনুযায়ী, আইনত খাবি লেম কার্যত সম্পদহীন হওয়ায় তার স্ত্রী বিচ্ছেদের পর সম্পত্তির বড় কোনো অংশ দাবি করার সুযোগ পাননি। আইন বিশেষজ্ঞরা এই কৌশলকে ‘অ্যাসেট প্রোটেকশন’ বা সম্পদ সুরক্ষার একটি অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। নিজেদের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখতে তার এই দূরদর্শী পরিকল্পনা নেটিজেনদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *