ডুবল ডায়মন্ড-মডেল, তৃণমূলের ‘দখল’ থেকে প্রশাসকের তত্ত্বাবধানে ডায়মন্ড হারবার পুরসভা – এবেলা

ডুবল ডায়মন্ড-মডেল, তৃণমূলের ‘দখল’ থেকে প্রশাসকের তত্ত্বাবধানে ডায়মন্ড হারবার পুরসভা – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুচর্চিত ‘ডায়মন্ড হারবার মডেল’ বড়সড় ধাক্কা খেল। চন্দননগর ও কাঁথির পর রাজ্যে এবার ভেঙে গেল তৃণমূল পরিচালিত ডায়মন্ড হারবার পুরবোর্ড। রবিবার থেকে এই পুরসভা সম্পূর্ণভাবে প্রশাসকের অধীনে চলে গিয়েছে। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত প্রশাসক হিসেবে পুরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন।

আর্থিক দুর্নীতি ও অভ্যন্তরীণ কোন্দল

১৬টি ওয়ার্ডের এই পুরসভায় দীর্ঘদিন ধরেই ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছিল। দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়ে গত ২৫ মে সোমবার পুর চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন ৮ জন তৃণমূল কাউন্সিলর। পরবর্তীতে আরও এক তৃণমূল কাউন্সিলর ইমেলে তাঁর পদত্যাগপত্র পাঠান। ১, ২, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের এই ৯ জন কাউন্সিলরের অভিযোগ, পুরসভার দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে উলটে তাঁদেরই পুলিশি অত্যাচার ও হয়রানির শিকার হতে হয়েছে।

প্রশাসনিক সিদ্ধান্ত ও ভবিষ্যৎ প্রভাব

কাউন্সিলরদের এই গণপদত্যাগের পর পুরচেয়ারম্যান প্রণব দাস সমস্ত পদত্যাগপত্র রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স (ইউডি অ্যান্ড এমএ) দপ্তরে পাঠান। শনিবারই সংশ্লিষ্ট দপ্তর ডায়মন্ড হারবার পুরবোর্ডকে ভেঙে দিয়ে সেখানে প্রশাসক বসানোর নির্দেশ জারি করে। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি এই পুরসভার নির্বাচন হয়েছিল এবং ২০২৭ সালে পরবর্তী ভোট হওয়ার কথা ছিল। মেয়াদ শেষের প্রায় আট মাস আগেই ক্ষমতাশীন বোর্ডের এই পতন হুগলি নদী তীরবর্তী এই শহরের রাজনৈতিক সমীকরণ ও উন্নয়নমূলক কাজে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *