‘তেরঙ্গা ওড়ানো কি অপরাধ?’ বিচারবিভাগীয় হেফাজতের প্রতিবাদের ১৬ অক্টোবর কনট প্লেসে বিশাল জমায়েতের ডাক সিজিপি প্রধানের! – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লি:
দলের দুই নেতাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রতিবাদে এবার সরাসরি দিল্লির বুকে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (সিজিপি)। আগামী ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে নিয়ে এক বিশাল জনসমাবেশের ঘোষণা করেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
সম্প্রতি যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে সিজিপি-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই ঘটনা ঘটার পরেই তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অভিজিৎ দিপকে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জোরদার প্রশ্ন তুলেছেন, “কবে থেকে তেরঙ্গা ওড়ানো অপরাধ হয়ে গেল?”
আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে সমস্ত দেশবাসীকে কনট প্লেসের এই জমায়েতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, যাঁরা রাজধানীতে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদেরও নিজেদের শহর ও রাজ্যেই ঠিক একইভাবে তেরঙ্গা হাতে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন সিজিপি প্রধান।
