তোলাবাজি নিয়ে নতুন তত্ত্ব সুকান্ত মজুমদারের, এনকাউন্টার প্রসঙ্গেও দিলেন কড়া বার্তা

তোলাবাজি নিয়ে নতুন তত্ত্ব সুকান্ত মজুমদারের, এনকাউন্টার প্রসঙ্গেও দিলেন কড়া বার্তা

রাজ্যে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলের তুলনায় বর্তমানে তোলাবাজির ঘটনা অনেকটাই কমেছে। সুকান্ত মজুমদারের মতে, বিজেপি তোলাবাজি শূন্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলেই বারবার এই বিষয়ে সরব হচ্ছে। আর সেই কারণেই সাধারণ মানুষের মনে হচ্ছে যে তোলাবাজি এখনও সমানতালে চলছে। তিনি নিজের জেলার উদাহরণ দিয়ে জানান, আগে নার্সিংহোমগুলো থেকে শাসকদলের কাছে নিয়মিত টাকা যেত, যা এখন পুরোপুরি বন্ধ হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, তোলাবাজির অভিযোগ পেলেই দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছে। তৃণমূল সরকারের আমলে যা চলত, তার তুলনায় বর্তমানের ঘটনা হিমশৈলের চূড়া মাত্র। তাঁর কথায়, বিজেপি সরকার তোলাবাজি নির্মূল করতে বদ্ধপরিকর এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিষয়টি নিয়ে বারবার আলোচনা করা হচ্ছে।

রাজ্যে সাম্প্রতিক এনকাউন্টার প্রসঙ্গেও বিরোধীদের পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট করেন যে, বেশিরভাগ এনকাউন্টার হয়েছে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে, যারা পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল। পুলিশের ওপর হামলা হলে তারা চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেন তিনি। সুকান্তের হুঁশিয়ারি, রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতির জন্য এনকাউন্টার আগামী দিনেও চলবে। তাঁর মতে, অপরাধীদের মনে পুলিশের ভয় থাকা প্রয়োজন এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *