থার্মোকলের বাক্সে ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে ভেস্তে গেল কোটি টাকার বিরল মাছ পাচার – এবেলা

থার্মোকলের বাক্সে ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে ভেস্তে গেল কোটি টাকার বিরল মাছ পাচার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ দুর্লভ বিদেশি মাছ বাজেয়াপ্ত করল ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কার্গো বিভাগের মাধ্যমে পাঠানো হচ্ছিল মাছগুলি। থার্মোকলের বাক্সে লুকানো মোট ৫৫০টি ‘চান্না বার্কা’ (Channa Barca) প্রজাতির মাছ উদ্ধার করা হয়েছে, যা বাজারে ‘স্নেক হেড ফিশ’ বা সাপের মাথার মতো দেখতে মাছ হিসেবেও পরিচিত। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্ত এই মাছগুলির আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।

তদন্তকারীরা জানিয়েছেন, ‘অ্যাকুয়া এন্টারপ্রাইজ’ নামক একটি সংস্থার মাধ্যমে মাছগুলি বুক করা হয়েছিল। এই সংস্থার মালিক হিন্দোল হালদার নামে এক ব্যক্তি। উদ্ধার হওয়া মাছগুলির মধ্যে ছোট আকারের (১০ সেন্টিমিটারের বেশি) এক-একটি মাছের দাম প্রায় ৩০ হাজার টাকা এবং বড় আকারের (২৫ সেন্টিমিটার বা তার বেশি) মাছগুলির প্রতিটির বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

প্রধানত অ্যাকোয়ারিয়ামের শৌখিন মাছ হিসেবে বিশ্বজুড়ে এই বিরল প্রজাতির ব্যাপক চাহিদা রয়েছে। তবে এত পরিমাণ দুর্লভ মাছ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এই আন্তর্জাতিক পাচার চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *