দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের

দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের

রাজ্য বিজেপির সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দলের নেতা ও কর্মীদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। শুক্রবার সল্টলেকের দলীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংগঠনের স্বার্থবিরোধী কোনো কাজ দল বরদাস্ত করবে না। বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলের জেলা সভাপতি ও বিভাগীয় ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সুনীল বনশল বৈঠকে কড়া ভাষায় জানান, দলের বিধায়ক, সাংসদ বা মন্ত্রী—কেউই নিয়মের ঊর্ধ্বে নন। সংগঠনের নির্দেশ অমান্য করে বা সংগঠনকে এড়িয়ে কোনো কাজ করা যাবে না। এছাড়া দলের কোনো বৈঠকে বিধায়কদের পরিবর্তে প্রতিনিধি পাঠানোর প্রবণতা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, শুক্রবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল এবং সৌদান সিং উপস্থিত থাকবেন। আসন্ন পুরসভা নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *