দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: জাতীয় সড়কে কন্টেনারের ধাক্কায় নিহত ২ ঠিকাকর্মী, ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালে বিক্ষোভ – এবেলা

দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: জাতীয় সড়কে কন্টেনারের ধাক্কায় নিহত ২ ঠিকাকর্মী, ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালে বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া কন্টেনারের ধাক্কায় প্রাণ হারালেন দুই ঠিকাকর্মী, গুরুতর আহত আরও তিনজন। শনিবার রাতে রাজবাঁধ এলাকায় জাতীয় সড়ক মেরামতের কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম বিধান বাউড়ি (৩২) ও কাশীনাথ ভট্টাচার্য (৪৮)। বিধানের বাড়ি কাঁকসা ব্লকের গোপালপুরে এবং কাশীনাথের বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকায়।

ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে মৃতদের পরিবার ও সহকর্মীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, নিহত দুই কর্মীর পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের এক সদস্যকে চাকরি দিতে হবে। কিন্তু ঠিকাদার সংস্থা মাত্র ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চাওয়ায় ক্ষোভ আরও বাড়ে। স্বজনদের সাফ দাবি—উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা না হওয়া পর্যন্ত মর্গে থাকা দেহ তাঁরা গ্রহণ করবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *