দেশজুড়ে ইস্তফার দাবির মুখেই আচমকা বাতিল নির্বাচন কমিশনারের ছত্তিশগড় সফর, নেপথ্যে কোন বড় ইঙ্গিত? – এবেলা

দেশজুড়ে ইস্তফার দাবির মুখেই আচমকা বাতিল নির্বাচন কমিশনারের ছত্তিশগড় সফর, নেপথ্যে কোন বড় ইঙ্গিত? – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে পদত্যাগের জোরালো দাবি ও বিরোধীদের তীব্র আন্দোলনের আবহেই আচমকা স্থগিত হয়ে গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুই দিনের ছত্তিশগড় সফর। বুধবার ও বৃহস্পতিবার রায়পুরের পাশাপাশি বস্তার ও ভোরমদেও পরিদর্শনের কথা থাকলেও, ছত্তিশগড় নির্বাচন কমিশনের তরফে শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সফর বাতিল করা হয়। তাঁকে রাজ্য অতিথি হিসেবে ঘোষণা করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হলেও, সফর স্থগিত হওয়ায় সমস্ত প্রস্তুতিতে ছেদ পড়েছে। প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিতর্ক ও পদত্যাগের দাবির মাঝে এর আগেও তাঁর উত্তরপ্রদেশ, লাদাখ, হিমাচল ও উত্তরাখণ্ড সফর একইভাবে বাতিল হয়েছিল।

অন্যদিকে, দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী ‘ইন্ডি’ জোটের ঘেরাও অভিযান ও বিক্ষোভ কর্মসূচিতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এসআইআর এবং ফর্ম-৬ সংক্রান্ত বিতর্কিত অভ্যন্তরীণ সিদ্ধান্ত, সাড়ে ১৩ কোটি ভোটার বাদ পড়ার অভিযোগ ও অনিয়মের দায়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখন জলঘোলা চরমে। এই ইস্যুতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার আইনি বৈধতা নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। সফর বাতিলের নতুন কোনো তারিখ এখনও ঘোষণা না হওয়ায় দেশীয় রাজনীতিতে জল্পনা আরও তীব্র হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *