নয়ডা সহিংসতায় অবশেষে পুলিশের জালে মাস্টারমাইন্ড আদিত্য আনন্দ!

নয়ডা সহিংসতায় অবশেষে পুলিশের জালে মাস্টারমাইন্ড আদিত্য আনন্দ!

উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও নয়ডা পুলিশের যৌথ অভিযানে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে নয়ডায় শ্রমিক সহিংসতার প্রধান উস্কানিদাতা আদিত্য আনন্দকে। পলাতক এই আসামিকে ধরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। গ্রেপ্তারের সময় আদিত্য নিজের পরিচয় গোপন রাখতে দাড়ি-গোঁফ কেটে সম্পূর্ণ ভিন্ন বেশে আত্মগোপন করেছিলেন।

পুলিশি তদন্তে উঠে এসেছে যে, মাদারসন প্ল্যান্টের সামনে গত ১৩ এপ্রিলের এই সহিংসতা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। বিক্ষোভের তিন দিন আগে থেকেই ৮০টিরও বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্যাক্টরিতে ভাঙচুরের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। গত ১১ এপ্রিল প্রশাসনের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হলেও আদিত্য আনন্দের প্ররোচনায় উত্তেজিত শ্রমিকরা ১৩ এপ্রিল অগ্নিসংযোগ ও পাথর ছুড়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার শেষ পর্যন্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও নতুন ‘ওয়েজ বোর্ড’ গঠনের ঘোষণা দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *