নারকেলের জল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ১০!

নারকেলের জল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ১০!

বিহারের রোহতাস জেলার সাসারাম এলাকার বভনি বাজারে নারকেলে জল না থাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার মণীশ কুমার সিং নামে এক ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী শিবাজি সিংয়ের দোকান থেকে একটি নারকেল কেনেন। পরের দিন নারকেলে জল না থাকায় টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০ জন রক্তাক্ত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের মধ্যে ব্যবসায়ী শিবাজি সিংয়ের দুই ছেলেও রয়েছে। বাকি ২৪ জন অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। সামান্য একটি নারকেলকে কেন্দ্র করে ঘটা এই সহিংসতাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *