নারীশক্তির জয়জয়কার! বিষ্ণুপুরে মোদীর উপহারে চমকে ওঠার মতো সাফল্য।

বাঁকুড়ার বিষ্ণুপুরে এক নির্বাচনী জনসভায় রাজ্যের মহিলাদের জন্য একগুচ্ছ আর্থিক ও সামাজিক সহায়তার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের বার্ষিক ৩৬ হাজার টাকা সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা এবং সন্তান জন্মের পর আরও ৫ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া নারী শিক্ষার প্রসারে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা এবং ‘লাখপতি দিদি’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্য ও জীবনযাত্রার মানোন্নয়নেও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, কিডনি রোগীদের জন্য সরকারি হাসপাতালে বিনা খরচে ডায়ালিসিস সুবিধা এবং পিএম আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির জন্য দেড় লক্ষ টাকা সহায়তা। পাশাপাশি, বিদ্যুতের খরচ কমাতে পিএম সূর্যগড় প্রকল্পের মাধ্যমে ৮০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি এবং স্বল্পমূল্যে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
