নিজের ধর্ম পালনে বাধা নেই, তবে গাইতে হবে বন্দেমাতরম! – এবেলা

নিজের ধর্ম পালনে বাধা নেই, তবে গাইতে হবে বন্দেমাতরম! – এবেলা

এবেলা ডেস্কঃ

মেচেদায় দলীয় সাংগঠনিক সভার পর নিজস্ব অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে নিজ নিজ ধর্ম পালনে কোনো বাধা নেই, তবে দেশপ্রেমের খাতিরে ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক। কেউ যদি ঠোঁট না নাড়িয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে তার ওপর কড়া নজরদারি চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেইসঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুতে তিনি সাফ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো আপস করা হবে না।

তৃণমূলের পুরনো প্রচারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের ধর্মপালনে বাধা দেওয়া হবে—এমন মিথ্যা রটনা ছড়ানো হয়েছিল। বাস্তবে বকরি ইদ বা মহরম পালনে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। আগামী ১৬ আগস্ট রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ পালিত হবে বলেও তিনি ঘোষণা করেন। এছাড়া নাম না করে বিধায়ক হুমায়ুন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরীকে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *