নিজ কার্যালয়ে রামপুরহাটের প্রাক্তন বিধায়কের রহস্যজনক দেহ উদ্ধার, টেবিলে মিলল সুইসাইড নোট! – এবেলা

নিজ কার্যালয়ে রামপুরহাটের প্রাক্তন বিধায়কের রহস্যজনক দেহ উদ্ধার, টেবিলে মিলল সুইসাইড নোট! – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে রামপুরহাট শহরে অবস্থিত তাঁর নিজস্ব বাসভবনের কার্যালয় থেকে দেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ এবং সেখান থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাঁচবারের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট কলেজের শিক্ষক ছিলেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ সামলানোর পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন।

এই মর্মান্তিক ও আকস্মিক ঘটনায় সমগ্র এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনীতিবিদ ও শিক্ষক হিসেবে স্থানীয় রাজনীতিতে দীর্ঘকাল প্রভাব রাখা এই বর্ষীয়ান নেতার আত্মহত্যার নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার মূল কারণ জানতে উদ্ধার হওয়া সুইসাইড নোটটির সত্যতা ও বিষয়বস্তু খতিয়ে দেখছে। সমগ্র পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই রহস্যজনক মৃত্যুর তদন্ত এগিয়ে নিতে জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *