নিট বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ! শিক্ষা মন্ত্রক থেকে সরানো হলো বিনীত যোশীকে – এবেলা
July 24, 2026

এবেলা ডেস্কঃ
নিট (NEET) প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের বিরুদ্ধে যখন রাজধানী দিল্লিতে তীব্র আন্দোলন ও বিক্ষোভ চলছে, ঠিক সেই সময়ই এক বড় প্রশাসনিক রদবদল ঘলাল নরেন্দ্র মোদী সরকার।
বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্র সরকারের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রকের সচিব পদ থেকে বিনীত যোশীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রকে। তাঁর জায়গায় শিক্ষা মন্ত্রকের নতুন দায়িত্ব দেওয়া হলো নরেশ গাঙ্গোয়ারকে। পাশাপাশি, স্কুলশিক্ষা দফতরের নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে টিকে অনিল কুমারকে।
শিক্ষাঙ্গনের এইাল তোলপাড় ও লাগাতার প্রতিবাদের মধ্যেই কেন্দ্রের এই আকস্মিক রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
