নিম্নচাপের জোড়া ফলার মুখে রাজ্য: দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! – এবেলা

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে আজ, মঙ্গলবার কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর থেকে দক্ষিণ—দুই বঙ্গেই হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া মঙ্গলবার ভোরেই শহরের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুপুরের পর বৃষ্টির বেগ বাড়তে পারে। শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃষ্টি সত্ত্বেও ভ্যাপসা গরম বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাসমূহ
- ভারী বৃষ্টি: বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা।
- মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া: হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান।
- হালকা বৃষ্টি: নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম।
উত্তরবঙ্গের আবহাওয়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দপ্তরের মতে, আগামীকাল বুধবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।
