নিষিদ্ধ হচ্ছে নগ্ন ছবি তৈরির অ্যাপ
May 9, 2026

চ্যাটবট ‘Grok’-এর মাধ্যমে তৈরি আপত্তিকর ছবির জেরে বিশ্বজুড়ে শুরু হয়েছে বিতর্ক। পরিস্থিতি সামলাতে ইউরোপীয় ইউনিয়ন যৌন আবেদনমূলক ‘AI Deepfakes’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সাংসদ মাইকেল ম্যাকনামারার মতে, মানুষকে অপমান বা তার শোষণ রুখতে এই কঠোর পদক্ষেপ জরুরি। ২০২৪-এর AI পলিসিতে এই নতুন আইনি নিষেধাজ্ঞা যুক্ত হচ্ছে। যা AI ব্যবহার করে নগ্ন ছবি তৈরির অ্যাপগুলিকে সম্পূর্ণ নিষিদ্ধ করবে।
