নেপালে ভয়াবহ হড়পা বান: আটকে বহু ভারতীয়, রাজ্য সরকারের জরুরি হেল্পলাইন নম্বর চালু – এবেলা
August 27, 2026

এবেলা ডেস্কঃ
নেপালের ভয়াবহ বন্যায় বিপাকে পড়েছেন বহু ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রী। নিখোঁজ শতাধিক মানুষের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, যার মধ্যে কেবল আরামবাগেরই ৬৫ জন আটকে রয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত উদ্ধারকাজ ও সহায়তার জন্য জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার।
পরিস্থিতির ওপর নজর রেখে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে ও তথ্য সরবরাহের জন্য নিচে উল্লেখিত নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:
- কাঠমান্ডু ভারতীয় দূতাবাস (ফোন ও WhatsApp): +977 985 131 6807 এবং +977 970 910 7500
- ভবানী ভবন পুলিশ কন্ট্রোল রুম (কলকাতা): 033-24793311 এবং 9147890181
আটকে পড়া পর্যটকদের সুরক্ষায় এবং উদ্বিগ্ন পরিবারগুলিকে সব ধরনের প্রশাসনিক সহায়তা দিতে তৎপর রয়েছে সরকার।
