মালদা মেডিক্যালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন – এবেলা

মালদা মেডিক্যালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদা: একদিনেই ১০টি নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘটা এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য ভবন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ইতিমধ্যেই এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ১০টি শিশুর মধ্যে মাত্র ২ জনের জন্ম এই হাসপাতালে হয়েছিল। বাকি ৮ জন শিশুকে অন্য কোনো সরকারি হাসপাতাল বা নার্সিংহোম থেকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এখানে রেফার করা হয়েছিল। চিকিৎসকদের মতে— তীব্র শ্বাসকষ্ট, জন্ডিস এবং হৃদযন্ত্রের জটিল সমস্যার কারণেই শিশুগুলির মৃত্যু হয়েছে।

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর জানান, প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে এবং বিস্তারিত পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত জমা দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *