পকেটের চাপেই কি বাংলায় কমছে সন্তান জন্মদানের হার, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য! – এবেলা

পকেটের চাপেই কি বাংলায় কমছে সন্তান জন্মদানের হার, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ক্রমশ কমছে প্রজনন হার, যা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশ্ব জনসংখ্যা দিবসে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এর এক আলোচনা চক্রে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, দেশের গ্রামীণ এলাকায় প্রজনন হার ২.১ শতাংশ হলেও, বাংলায় তা মাত্র ১.৭। বর্তমানে রাজ্যের অধিকাংশ দম্পতি একের বেশি সন্তান নিতে চাইছেন না, অনেকেই আবার পুরোপুরি মুখ ফেরাচ্ছেন অভিভাবকত্ব থেকে।

এই নিম্নমুখী হারের মূল কারণ হিসেবে আর্থিক নিরাপত্তাহীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮৮ শতাংশ দম্পতি অর্থনৈতিক অস্থিতিশীলতা ও সন্তান পালনের বিপুল খরচের ভয়ে পিছিয়ে আসছেন। পাশাপাশি উপযুক্ত কর্মসংস্থানের অভাবে তরুণ প্রজন্ম ভিন রাজ্যে বা বিদেশে পাড়ি জমানোয়, বাংলায় পাল্লা দিয়ে বাড়ছে প্রবীণ জনসংখ্যা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *