পকেটে টান? জন্মাষ্টমীর শুভ লগ্নে ঘরে আনুন কৃষ্ণের প্রিয় ৫টি বস্তু, বদলে যাবে দিন! – এবেলা
September 1, 2026

এবেলা ডেস্কঃ
আগামী ৪ সেপ্টেম্বর দেশজুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। গোপালের জন্মতিথি উপলক্ষে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল প্রস্তুতি ও উৎসাহের পারদ চড়ছে। ঘর সাজানো, উপবাস, বিশেষ ভোগ তৈরি থেকে শুরু করে মধ্যরাতের পুজো—সবকিছু নিয়েই চলছে নানা আয়োজন। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জন্মাষ্টমীর আগেই বাড়িতে কিছু বিশেষ বস্তু নিয়ে এলে দূর হয় সমস্ত আর্থিক অনটন এবং পরিবারে নেমে আসে সুখ ও সমৃদ্ধি।
শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই ৫টি জিনিস কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য:
- ময়ূরের পালক: শ্রীকৃষ্ণের মুকুটের শোভা এই ময়ূরের পালক সৌন্দর্য ও অহংকারহীনতার বার্তা দেয়। জন্মাষ্টমীর আগে ঠাকুরঘরে বা কৃষ্ণের মূর্তির পাশে একটি পরিষ্কার ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ।
- কাঠের বাঁশি: বাঁশি হলো ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। জন্মাষ্টমীর আগে কৃষ্ণের সামনে একটি ছোট কাঠের বাঁশি রাখলে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও শান্তি বাড়ে। বাঁশির ফাঁকা ভেতরটি অহংকার ত্যাগের শিক্ষা দেয়।
- তুলসী গাছ: শ্রীকৃষ্ণের পুজো ও ভোগ তুলসী পাতা ছাড়া আসাম্পূর্ণ। জন্মাষ্টমীর আগে বাড়িতে একটি নতুন তুলসী গাছ এনে পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত জায়গায় বসান। তুলসী গাছ ঘরে পবিত্রতা ও ভক্তি বয়ে আনে।
- গরু ও বাছুরের মূর্তি: শ্রীকৃষ্ণের শৈশব ও রাখাল রূপের সঙ্গে জড়িয়ে রয়েছে গোকুলের গরুর দল। বাড়িতে গরু-বাছুরের একটি ছোট মূর্তি রাখলে ঘরের সব নেতিবাচক শক্তি দূর হয়ে পজিটিভ এনার্জি বাড়ে।
- লাড্ডু গোপালের মূর্তি: বাড়িতে এখনও গোপাল না থাকলে, এই জন্মাষ্টমীর আগেই লাড্ডু গোপালের মূর্তি বা ছবি এনে নিত্যপুজো শুরু করতে পারেন। মনে করা হয়, এতে ঘরে কুবেরের কৃপা বজায় থাকে এবং সমস্ত অমঙ্গল দূর হয়।
