‘পাকিস্তানি এজেন্ট’ অভিজিৎ দীপক! CJP প্রধানের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব ফৈজান আনসারি – এবেলা

এবেলা ডেস্কঃ
ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা এবং বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভিজিৎ দীপককে ঘিরে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি হয়েছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি তাঁর বিরুদ্ধে সরাসরি ‘পাকিস্তানি এজেন্ট’ হওয়ার অভিযোগ তুলেছেন এবং তাঁকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদমাধ্যমের সামনে অভিযোগপত্রটি প্রকাশ করে ফৈজান দাবি করেন, পুণে এবং ঔরঙ্গাবাদে অভিজিৎ দীপকের অনুগামীরা তাঁর ওপর সুপরিকল্পিতভাবে দু’বার হামলা চালিয়েছে। ওই ঘটনায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানাগুলিতে মামলাও রুজু করা হয়েছে।
ফৈজান আনসারির বিস্ফোরক দাবি— অভিজিৎ দীপক দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত করছেন। শুধু তাই নয়, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে বলিউডের তারকাদের উপস্থিতি নিশ্চিত করতে অভিজিৎ তাঁদের মোটা অঙ্কের অর্থ জুগিয়েছিলেন বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনার পর থেকেই আইনি ও রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
