পুজোর আনন্দ মাটি করতে ফের নামছে বৃষ্টি! সপ্তমীর আগেই বড় আপডেট হাওয়া অফিসের – এবেলা

পুজোর আনন্দ মাটি করতে ফের নামছে বৃষ্টি! সপ্তমীর আগেই বড় আপডেট হাওয়া অফিসের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সিংহভাগ এলাকা থেকে অবশেষে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিন দিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা সম্পূর্ণ বিদায় নেবে। তবে পুজোর শুরুতেই উৎসবের আনন্দে বাধ সাধতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চতুর্থীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত চলতে পারে।

তবে স্বস্তির খবর এটাই যে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে ষষ্ঠী এবং সপ্তমীর দিন হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোতে পাহাড়ি আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, মহাসপ্তমীর পর রবিবার থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে বৃষ্টি হলেও পুজো পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়াবিদেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *