পুজোর মুখেই বদলে গেল আবহাওয়ার মেজাজ, রবিবার সকালে কুয়াশার চাদরে মুড়ল কলকাতা?

পুজোর মুখেই বদলে গেল আবহাওয়ার মেজাজ, রবিবার সকালে কুয়াশার চাদরে মুড়ল কলকাতা?

আশ্বিনের শুরুতেই হঠাৎ বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। উৎসবের মরসুমের মাত্র ১২ দিন আগে রবিবার সকালে হালকা কুয়াশার আস্তরণে ঢেকে যায় কলকাতা শহর, বিশেষ করে বাইপাস সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা বেশ কম ছিল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শহর ও সংলগ্ন এলাকায় সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল থাকায় বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটি কিছুটা ভিন্ন হতে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে দেবীপক্ষের আগেই দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক হলেও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপিছু ছাড়ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *