পুজো শুরুর আগেই কাঁকসায় মর্মান্তিক দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের – এবেলা

পুজো শুরুর আগেই কাঁকসায় মর্মান্তিক দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের – এবেলা

এবেলা ডেস্কঃ

পঞ্চমীর ভোররাতে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার কাঁকসার রাজবাঁধ এলাকায় দ্রুতগতির একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালি বোঝাই একটি ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছোট গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং বালি বোঝাই ট্রাক্টরটিও উলটে যায় রাস্তায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। দুর্গাপুরের দিকে যাওয়ার পথে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটির চালক মদ্যপ ছিলেন কি না বা যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *